ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পার্ক থেকে তাজউদ্দীনের নাম বাদ, সড়ক থেকেও সরাতে বললেন সোহেল তাজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৮, ২০২৬, ১১:৪৫ পিএম

পার্ক থেকে তাজউদ্দীনের নাম বাদ, সড়ক থেকেও সরাতে বললেন সোহেল তাজ

গুলশানে অবস্থিত বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত ‘শহীদ তাজউদ্দীন স্মৃতি পার্ক’ এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন। এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ। 

শুক্রবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি আবেগঘন প্রতিক্রিয়া জানান।

পোস্টে সোহেল তাজ লিখেছেন, গুলশানে অবস্থিত বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নামে ‘শহীদ তাজউদ্দীন স্মৃতি পার্ক’ এর নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন। আমি এখন সরকারকে অনুরোধ করব, তেজগাঁওয়ে শহীদ তাজউদ্দীন আহমদ সরণি নামক সড়কটির নামটাও যেন পরিবর্তন করা হয়।

তিনি আরও উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধ সফলভাবে পরিচালনা করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শহীদ তাজউদ্দীন আহমদ বলেছিলেন, মুছে যাক আমার নাম, বেঁচে থাকুক বাংলাদেশ।

পোস্টের শেষাংশে সোহেল তাজ একটি পুরোনো ঘটনার কথাও তুলে ধরেন। তিনি জানান, ১৯৭৮-৭৯ সালে ধানমণ্ডির সাতমসজিদ সড়ক সম্প্রসারণের সময় একটি আমগাছ ছাড়া সড়কের দুই পাশের প্রায় সব গাছ কেটে ফেলা হয়েছিল। সেই আমগাছটি নিজ হাতে লাগিয়েছিলেন শহীদ তাজউদ্দীন আহমদ। পরে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গাছটি সংরক্ষণের উদ্যোগ নেন।

এ প্রসঙ্গে সোহেল তাজ প্রশ্ন রেখে লেখেন, তার প্রতি সম্মান দেখিয়ে সেসময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই গাছটিকে রক্ষা করেন-আর এখন?

এম জি
 

Link copied!