ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

১৫ মে রংপুর সফরে যাচ্ছেন জামায়াত আমির

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৩, ২০২৬, ১১:৩৮ পিএম

১৫ মে রংপুর সফরে যাচ্ছেন জামায়াত আমির

আগামী ১৫ মে রংপুর সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি একাধিক সাংগঠনিক ও মতবিনিময় সভায় অংশ নেবেন।

বুধবার ১৩ মে জামায়াতের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সফরের শুরুতে ডা. শফিকুর রহমান রংপুর মডেল কলেজ মিলনায়তনে আয়োজিত উপজেলা ও থানা আমির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। পরে তিনি রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য, জেলা ও মহানগর আমিরসহ স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন।

এছাড়া ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগরী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং রংপুর জেলার নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেবেন তিনি।

বিকেল সাড়ে ৪টায় রংপুর মহানগরীর উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

সফরে জামায়াত আমিরের সঙ্গে থাকবেন দলের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিমসহ আমন্ত্রিত স্থানীয় সংসদ সদস্যরা।

এম জি

Link copied!