ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

হেফাজত নেতা রাকিবুল ইসলাম ফারুকী বহিষ্কার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৫, ২০২৬, ০৫:২২ পিএম

হেফাজত নেতা রাকিবুল ইসলাম ফারুকী বহিষ্কার

সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, নেতাদের বিরুদ্ধে অপপ্রচার এবং বিভক্তি সৃষ্টির অভিযোগে হেফাজতে ইসলাম বাংলাদেশের ভোলা জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম ফারুকীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ের জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূমে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের দায়িত্বশীল নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর বিরুদ্ধে রাকিবুল ইসলাম ফারুকীর আনা অভিযোগ এবং সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে বিভিন্ন অপপ্রচার পর্যালোচনা করে তার পক্ষে গ্রহণযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি।

হেফাজত নেতাদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপবাদ, বিভ্রান্তিকর প্রচারণা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে আমিরে হেফাজতের নির্দেশে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৈঠকে নেতারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে হেফাজতে ইসলামের মধ্যে বিভক্তি তৈরির চেষ্টা করছে।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শাপলা চত্বরের গণহত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিলের আগে মামলার বাদী মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিচার প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন নেতারা।

দেশবাসী ও তাওহিদী জনতার প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, যাচাইবিহীন তথ্য ও গুজবে বিভ্রান্ত না হয়ে ধৈর্য, সচেতনতা ও ঐক্য বজায় রাখতে হবে। একই সঙ্গে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়-এমন কর্মকাণ্ড থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়।

নেতারা আরও জানান, ভবিষ্যতে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যক্রম বা নেতাদের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার চালানো হলে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো অভিযোগ থাকলে তা লিখিতভাবে সংগঠনের মহাসচিবের কাছে জমা দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

বৈঠকে হেফাজতের নায়েবে আমির মুফতি জসিম উদ্দিন, আল্লামা সালাহউদ্দীন নানুপুরী, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এবং মাওলানা আজিজুল হক ইসলামাবাদীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!