ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
রিজভী

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে সরকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৮, ২০২৬, ১২:১৪ পিএম

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে সরকার

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার রাজধানীর নয়াপল্টনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

জানাজার আগে বক্তারা মিজানুর রহমান সিনহার রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন। এ সময় রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী ধারাবাহিকভাবে জনকল্যাণমূলক নানা কর্মসূচি হাতে নিচ্ছেন এবং দেশের বিভিন্ন জেলায় সফর করছেন। তিনি আরও বলেন, এমন সময়ে মিজানুর রহমানের মতো উদ্যোক্তার প্রয়োজন ছিল।

পরে বিএনপির পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জানা গেছে, বিকেলে মুন্সীগঞ্জে শেষ জানাজার পর নিজ এলাকা কলমার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে রোববার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মিজানুর রহমান সিনহার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী, তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!