ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বিরক্ত হয়ে সালমান এফ রহমান বলেন, ‘গরমে মরেই যাবো’ 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২১, ২০২৬, ০৪:০১ পিএম

বিরক্ত হয়ে সালমান এফ রহমান বলেন, ‘গরমে মরেই যাবো’ 

রাজধানীর আদালতে হাজিরা দিতে এসে তীব্র গরম ও নিরাপত্তা সরঞ্জামের অস্বস্তিতে বিরক্তি প্রকাশ করেছেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এসময় সঙ্গে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে মহানগর দায়রা জজ আদালতে আনা হয় তাদের ৷ 

ঢাকার কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে প্রিজন ভ্যানে করে বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে। তার সঙ্গে একই প্রিজন ভ্যানে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান।

আদালত প্রাঙ্গণে পৌঁছে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় পুলিশ সদস্যরা তাদের হাতকড়া, বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে হাজতখানার দিকে নিয়ে যান। এ সময় প্রচণ্ড গরমে বিরক্তি প্রকাশ করেন সালমান এফ রহমান। তিনি বলেন, এই গরমে এসব পরে থাকা খুব কষ্টকর, এতে মনে হচ্ছে যেন আরও বেশি কষ্ট হচ্ছে।

পরে কিছুক্ষণ ব্যবধানে আরেকটি প্রিজন ভ্যানে করে কারাবন্দি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে আনা হয়। নামানোর সময় তাকে পুলিশের সহায়তায় ভ্যান থেকে বের হতে দেখা যায়। তার মাথায় হেলমেট ছিল না। তিনি জানান, তিনি হাসপাতাল থেকে এসেছেন এবং এখনো ব্যথা রয়েছে, সবার কাছে দোয়া চান। তবে তাকে কোন হাসপাতাল থেকে আনা হয়েছে, তা উল্লেখ করা হয়নি।

আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর এই প্রথমবারের মতো সালমান এফ রহমানকে প্রকাশ্যে বিরক্তি প্রকাশ করতে ও কথা বলতে দেখা যায়।

আদালত সূত্রে জানা গেছে, মানি লন্ডারিং সংক্রান্ত পৃথক দুই মামলায় হাজিরা দিতে তাদের আদালতে আনা হয়।

এম জি

Link copied!