ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া সেই চিকিৎসক কে?

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২, ২০২৬, ০৬:৫২ পিএম

স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া সেই চিকিৎসক কে?

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের চামচে ফুঁ দিয়ে খাবার ঠান্ডা করার চেষ্টা করা সেই ব্যক্তির পরিচয় মিলেছে। তিনি হলেন হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডা. জি আর এম জিহাদুল ইসলাম রিয়াজ। গত ২৫ মে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনকালে রান্নাঘরে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ডা. রিয়াজের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার খয়রাবাদ এলাকায় এবং তাঁর বড় ভাই সরকারের একজন যুগ্ম সচিব। ছাত্রজীবনে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন এবং ৩২তম বিশেষ বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। প্রথমে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) এবং পরে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। মাঝে কিছুদিনের জন্য ওএসডি হয়ে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে থাকার পর পুনরায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দেন। তিনি বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কুমিল্লা মেডিকেল কলেজ শাখা স্থগিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

ভাইরাল হওয়া সেই ঘটনা প্রসঙ্গে ডা. জিহাদুল ইসলাম রিয়াজ জানান, বিষয়টি নিয়ে কোনো প্রকার তোষামোদ করার উদ্দেশ্য তাঁর ছিল না। তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী রোগীদের খাবার পরীক্ষার জন্য যখন চামচে তুলেছিলেন, তখন তরকারিটি অনেক গরম ছিল। পাশে থাকার কারণে তাৎক্ষণিকভাবে সেটি ঠান্ডা করতেই তিনি ফুঁ দিয়েছিলেন। অন্য কোনো উদ্দেশ্য বা আকাঙ্ক্ষা থেকে এটি করা হয়নি।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া সমালোচনা নিয়ে এই চিকিৎসক কিছুটা আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, না জেনে অনেকেই নানা মন্তব্য করছেন। মানুষ যে সাধারণ একটি বিষয় নিয়ে এতটা সমালোচনা করবে, তা তিনি বুঝতে পারেননি। পাশাপাশি থাকলে অনেক সময় চিন্তা না করেই অনেক কিছু করা হয়ে যায়। তবে ভবিষ্যতে এই ধরনের বিষয়ে আরও সচেতন থাকবেন বলে জানান তিনি।

জেএইচআর

Link copied!