ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আজ চাঁদ উঠলে সৌদি আরবে রোববার ঈদ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৯, ২০২৫, ১০:১৯ এএম

আজ চাঁদ উঠলে সৌদি আরবে রোববার ঈদ

পবিত্র রমজান মাস শেষ হয়ে আসছে। এরপরই চাঁদ দেখা সাপেক্ষে মুসলিম বিশ্ব উদ্‌যাপন করবে পবিত্র ঈদুল ফিতর।

শনিবার (২৯ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবেন সৌদির নাগরিকরা। এদিন দেশটিতে ১৪৪৬ হিজরি সনের ২৯ রমজান। খবর গালফ নিউজের।

সন্ধ্যায় যদি আজ চাঁদ দেখা না যায়, তবে আরও একদিন রোজা রাখার সুযোগ পাবেন দেশটির মুসলমানরা।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার (২৭ মার্চ) জনসাধারণের প্রতি অনুরোধ জানান, যদি কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখতে পান, তবে তা যেন নিকটস্থ আদালত বা রেজিস্ট্রারে অবগত করেন।

আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী, রমজান নবম মাস ও শাওয়াল দশম মাস। শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপিত হয়। রমজান ও ঈদের সমাপ্তির পর শুরু হয় ঈদুল আজহার অপেক্ষা। কিন্তু এখন সবার মনে একটাই আশা, আকাশে উঠুক শাওয়ালের নতুন চাঁদ, আসুক খুশির ঈদ।

বিআরইউ

Link copied!