ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আব্দুস সালাম ও শিমুল বিশ্বাসের আরোগ্য কামনায় ইসলামিক ফাউন্ডেশনে দোয়া

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ২৭, ২০২৫, ০৬:৩৫ পিএম

আব্দুস সালাম ও শিমুল বিশ্বাসের আরোগ্য কামনায় ইসলামিক ফাউন্ডেশনে দোয়া

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক, শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের রোগমুক্তি কামনায় ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে ইসলামিক ফাউন্ডেশন ইমাম প্রশিক্ষণ একাডেমির মিলনায়তনে (৭ম তলা) অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম। 

বিশেষ অতিথি ছিলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য-সচিব অ্যাডভোকেট আবুল হোসেন। এছাড়া জাতীয়তাবাদী শ্রমিক দল ও ওলামা দলের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ইউনিয়নের সভাপতি এম. এ. বারী। দোয়া মাহফিলে দেশের খ্যাতিমান উলামায়ে কেরাম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. ওয়ালিউর রহমান। প্রেস বিজ্ঞপ্তি

ইএইচ

Link copied!