ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি, রোববার থেকে গণনা শুরু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২১, ২০২৫, ০৮:১২ পিএম

জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি, রোববার থেকে গণনা শুরু

দেশের আকাশে কোথাও ১৪৪৭ হিজরি সনের জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে জমাদিউল আউয়াল মাস শনিবার (২২ নভেম্বর) ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী রোববার থেকে জমাদিউস সানি মাস গণনা শুরু হবে।

শুক্রবার ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. ইমতিয়াজ হোসেন সভাপতিত্ব করেন।

জাতীয় চাঁদ দেখা কমিটি সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, ওয়াকফ প্রশাসক মো. নূর-ই-আলম, প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক, ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ারেছ আনসারী, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (অর্থ) মো. জহিরুল ইসলাম মিয়া, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ, স্পারসো এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান ড. আবদুল্লাহ ফারুক এবং আদমপুরা ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এবার জমাদিউস সানি মাসের গণনা আগামী রোববার থেকে শুরু হবে।

ইএইচ

Link copied!