ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আজ পবিত্র শবে কদর

আমার সংবাদ ধর্ম ডেস্ক

আমার সংবাদ ধর্ম ডেস্ক

মার্চ ১৬, ২০২৬, ০৮:৪৩ পিএম

আজ পবিত্র শবে কদর

আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। সন্ধ্যার পর থেকেই শুরু হবে এই বরকতময় রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে আজ সারাদেশে পবিত্র শবে কদর পালিত হবে।

মহান আল্লাহ তায়ালা লাইলাতুল কদরের রাতকে অত্যন্ত অনন্য ও মর্যাদাপূর্ণ করেছেন। পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী, এই এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। এই মহিমান্বিত রাতে আল্লাহর অশেষ রহমত ও নেয়ামত ধারায় সিক্ত হয় পৃথিবী। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভ এবং অসীম রহমত, নাজাত ও মাগফেরাত অর্জনের আশায় রাতটি অতিবাহিত করবেন।

উল্লেখ্য যে, পবিত্র রমজান মাসের এই রজনীতেই মানবতার মুক্তির সনদ আল কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে মুসল্লিরা মসজিদ ও বাসা-বাড়িতে সারারাত নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের মাধ্যমে ইবাদতে মশগুল থাকবেন।

পবিত্র শবে কদর উপলক্ষে সরকারিভাবে আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের প্রতিটি মসজিদে রাতব্যাপী বিশেষ ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও মোনাজাতের ব্যবস্থা করা হয়েছে।

শবে কদর উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক বাণীতে তিনি এই রাতের অসীম রহমত ও বরকত কামনা করেন এবং লাইলাতুল কদরের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় কাজে লাগানোর আহ্বান জানান।

বাণীতে প্রধানমন্ত্রী এই রাতকে মানবজাতির জন্য ক্ষমা ও রহমতের বার্তা হিসেবে অভিহিত করেন এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত ও দোয়ার মাধ্যমে রাতটি কাটানোর অনুরোধ জানান। একইসাথে তিনি সবাইকে মানবকল্যাণে আত্মনিয়োগ করারও আহ্বান জানান।

আজকের এই বিশেষ রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকলেও দেশের সব মসজিদে তারাবির নামাজের পর থেকেই বিশেষ কর্মসূচি চলবে।

পবিত্র শবে কদরের তাৎপর্য তুলে ধরতে বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেলসমূহ এবং বাংলাদেশ বেতারসহ রেডিওগুলোতে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করা হচ্ছে। সংবাদপত্রগুলোতেও আজ বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।

জেএইচআর

Link copied!