ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদুল আজহা ২৭ নাকি ২৮ মে, জানা গেল সম্ভাব্য তারিখ

ধর্ম ডেস্ক

ধর্ম ডেস্ক

মে ৬, ২০২৬, ০৫:২৫ পিএম

ঈদুল আজহা ২৭ নাকি ২৮ মে, জানা গেল সম্ভাব্য তারিখ
ফাইল ছবি

বিশ্বজুড়ে ঈদুল আজহা কবে পালিত হতে পারে, ২৭ মে নাকি ২৮ মে- তা নিয়ে ইতোমধ্যে সম্ভাব্য সময়সূচি সামনে এসেছে। মধ্যপ্রাচ্যের কিছু দেশ ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সৌদি আরবের উম আল-কুরা ক্যালেন্ডারের পূর্বাভাসে ওই তারিখকে সম্ভাব্য ঈদের দিন হিসেবে উল্লেখ করা হয়েছে।

হিসাব অনুযায়ী, সেখানে জিলহজ মাস শুরুর পর ১০ তারিখে ঈদ উদযাপিত হবে। এ কারণে চাঁদ দেখা ও মাস গণনার ভিত্তিতে মধ্যপ্রাচ্যে ঈদ ২৭ মে হওয়ার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপের কিছু ইসলামিক সংস্থা জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে ঈদ এক দিন এদিক-সেদিক হতে পারে। সেই হিসেবে ২৭ মে অথবা ২৮ মে- যেকোনো দিন ঈদুল আজহা শুরু হতে পারে।

ইউএই ও উপসাগরীয় অঞ্চলের কিছু পূর্বাভাসে আরাফাতের দিন ২৬ মে হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে, যা সাধারণত ঈদের আগের দিন হিসেবে বিবেচিত হয়। সেই ধারাবাহিকতায় ঈদ ২৭ মে হওয়ার সম্ভাবনা আরও জোরালো হচ্ছে।

তবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো সাধারণত স্থানীয় চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের দিন নির্ধারণ করে। ফলে বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে হওয়ার সম্ভাবনাই বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য নির্ভর করবে চাঁদ দেখা কমিটির ঘোষণার ওপর, যা ঈদের তারিখ নিশ্চিত করবে।

এএন

Link copied!