ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইংল্যান্ড-ফ্রান্স ম্যাচের টিকেটের দাম ২৮ গুণ বেড়ে ৫ লাখে

ক্রীড়া প্রতিবেদক

ডিসেম্বর ৯, ২০২২, ০৩:৫৫ পিএম

ইংল্যান্ড-ফ্রান্স ম্যাচের টিকেটের দাম ২৮ গুণ বেড়ে ৫ লাখে

১৭ হাজারের টিকিট ২৮ গুণ বেড়ে ৫ লাখে! নিলাম চলছে ইংল্যান্ড-ফ্রান্স ম্যাচ দেখা নিয়ে
ইংল্যান্ড-ফ্রান্স ম্যাচের টিকিটের চাহিদা সব থেকে বেশি। ম্যাচের টিকিট কিনতে মরিয়া হয়ে উঠেছেন ইংরেজ ফুটবলপ্রেমীরা। সুযোগ বুঝে মুনাফা করছেন আগে টিকিট কেটে রাখা কিছু ফুটবলপ্রেমী। খবর আনন্দবাজারের।

বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড-ফ্রান্স কোয়ার্টার ফাইনাল ঘিরে বাড়ছে উত্তেজনার পারদ। লাফিয়ে লাফিয়ে বা়ড়ছে টিকিটের চাহিদা। দু’দেশের ফুটবলপ্রেমীরাই যে কোনও মূল্যে ম্যাচের টিকিট পেতে চাইছেন। তাতেই আকাশ ছুঁয়েছে টিকিটের দাম।

অর্থনীতির নিয়মেই চাহিদা এবং যোগানের সম্পর্ক ব্যস্তানুপাতিক। অর্থাৎ, চাহিদা অনুযায়ী যোগান থাকলে দাম কমে। যোগান চাহিদার থেকে কম হলে দাম বাড়ে। ইংল্যান্ড-ফ্রান্স বিশ্বকাপের ম্যাচ ঘিরে ঠিক সেটাই হচ্ছে। টিকিটের সংখ্যা নির্দিষ্ট। অথচ চাহিদা বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে দামও। বাড়তে বাড়তে কালোবাজারে এক জোড়া টিকিটের দাম হয়েছে আসল দামের ২৮ গুণ বেশি। ইংল্যান্ড-ফ্রান্স কোয়ার্টার ফাইনাল ম্যাচের সব থেকে কম মূল্যের এক জোড়া টিকিটের দাম ১৭৫ পাউন্ড বা ১৭ হাজার ৬০০ টাকা। সেই টিকিটই কাতারে বিকোচ্ছে ৫ হাজার পাউন্ড বা ৫ লাখ টাকারও বেশি দিয়ে।

টিকিটের চাহিদা বেশি ইংল্যান্ডের সমর্থকদের মধ্যে। শনিবার আল বায়েত স্টেডিয়ামে সাড়ে ন’হাজার ইংরেজ হ্যারি কেনদের সমর্থন করতে উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। অনেকেই আগে থেকে টিকির কেটে রেখেছিলেন। যাঁরা কেটে রাখেননি, তাঁরা পড়েছেন সমস্যায়। আগে টিকিট কেটে রেখেছিলেন অথচ তাঁদের প্রিয় দল শেষ আটে উঠতে পারেনি, সে রকম অনেকে সুযোগ কাজে লাগাচ্ছেন। প্রায় নিলাম চলছে বিশ্বকাপের এই ম্যাচের টিকিট নিয়ে। চড়া দামে বিক্রি করে দিচ্ছেন শনিবারের ম্যাচের টিকিট। দাবি করছেন আকাশ ছোঁয়া দাম। মরিয়া ইংরেজরা সেই দামেই সংগ্রহ করছেন কোয়ার্টার ফাইনালের টিকিট।

কাতারের আইন অনুযায়ী কালোবাজারি নিষিদ্ধ। বিশ্বকাপের টিকিট বিক্রির অধিকার রয়েছে এক মাত্র ফিফার। কালোবাজারি বন্ধ করতে কাতার পুলিশ, বিশ্বকাপের আয়োজকরা এবং ফিফা যৌথ ভাবে নাগাড়ে প্রচার চালাচ্ছে। তবু কে কার কথা শোনে। কড়া নজরদারি এড়িয়েই চলছে টিকিটের বেআইনি বেচা-কেনা। চড়ছে দাম।


ইএফ

Link copied!