ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বাহরাইন-কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় আবারও ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ০৯:৫৬ পিএম

বাহরাইন-কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় আবারও ইরানের হামলা

বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। এ তথ্য প্রকাশ করেছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদলু।

আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, বাহরাইনের আল-সাখির বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর ব্যবহৃত ড্রোন রক্ষণাবেক্ষণ ও মেরামতের হ্যাঙ্গার ছিল তাদের প্রথম লক্ষ্য। হামলায় ওই স্থাপনাগুলো ধ্বংস হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

বিবৃতিতে আরও বলা হয়, বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত টাস্ক ফোর্স ৫৯ (টিএফ৫৯)-এর জাহাজ প্রস্তুত ও রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত হ্যাঙ্গারেও হামলা চালানো হয়েছে। আইআরজিসির দাবি, এতে সংশ্লিষ্ট স্থাপনাগুলো ধ্বংস হয়েছে এবং সেখানে থাকা জাহাজগুলোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

একই সময় কুয়েতের ক্যাম্প আরিফজানেও হামলার দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য অনুযায়ী, সেখানে অবস্থানরত মার্কিন বিশেষ নৌ কমান্ডো বাহিনীর অবস্থান, সহায়তা ও সরঞ্জাম সংরক্ষণের জন্য ব্যবহৃত স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার পর ওই স্থাপনাগুলোতে আগুন ধরে যায় এবং সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে ইরানের এই সামরিক বাহিনী।

তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র, বাহরাইন বা কুয়েতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: আনাদলু

এএন

Link copied!