ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

আন্তর্জাতিক ফ্রেন্ডলি হ্যান্ডবল সিরিজে চ্যাম্পিয়ন আনসার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

জুলাই ৩, ২০২৪, ০৮:১৫ পিএম

আন্তর্জাতিক ফ্রেন্ডলি হ্যান্ডবল সিরিজে চ্যাম্পিয়ন আনসার

মালদ্বীপে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক ফ্রেন্ডলি হ্যান্ডবল সিরিজ-২০২৪’ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পুরুষ হ্যান্ডবল দল।

মঙ্গলবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে তাদের এই অর্জনে খেলোয়াড়, কোচ, প্রতিনিধি দলের প্রধান উপ-মহাপরিচালক প্রশিক্ষণ জিয়াউল হাসানসহ সংশ্লিষ্ট সবাইকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক।  

তিনি এ সময় বলেন, দ্বিপাক্ষিক সিরিজটিতে আনসার বাহিনী হ্যান্ডবল দলের অসাধারণ কৃতিত্ব আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি উজ্জ্বল করেছে। ক্রীড়া ক্ষেত্রে এ সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রভাব দ্বিপাক্ষিকসহ আরও বিভিন্ন অঙ্গনে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। 
এসময় আন্তর্জাতিক অঙ্গনে আনসার বাহিনীর হ্যান্ডবল দলকে অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য মহাপরিচালকের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান খেলোয়াড় ও সংশ্লিষ্টরা।

পাঁচ দিনব্যাপী তিন ম্যাচের এই সিরিজর প্রথম ম্যাচে মালদ্বীপ ডিএসসি হ্যান্ডবল ক্লাবকে ৪১-২৭ গোলে, দ্বিতীয় ম্যাচে ভেলিদো ইউনাইটেড ক্লাবকে ৪০-২৯ গোলে ও তৃতীয় ম্যাচে মালদ্বীপ অনূর্ধ্ব-২০ জাতীয় হ্যান্ডবল দলকে ৪৫-২৪ গোলে পরাজিত করে সিরিজ জয় করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হ্যান্ডবল দল (পুরুষ)। সিরিজে রবিউল আওয়াল, সাকির সামি ইমন ও রাকিবুল হাসান তিনটি ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের ক্রীড়া, ফিটনেস ও বিনোদন মন্ত্রী আব্দুল্লাহ রাফিউ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ, মালদ্বীপ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি আহমেদ মুজতবা ও ডিএসসি হ্যান্ডবল ক্লাবের সভাপতি কর্নেল আহমেদ জুবায়ের।

আরও উপস্থিত ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিনিধি দলের প্রধান উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) জিয়াউল হাসান ও টিম লিডার পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) দেওয়ান মাতলুবুর রহমান।

এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ক্রীড়া প্রতিনিধিদলের প্রধান উপমহাপরিচালক (প্রশিক্ষণ) জিয়াউল হাসান প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন। মালদ্বীপের পক্ষ থেকেও প্রতিনিধি দল প্রধানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ইএইচ

Link copied!