ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সুপার ওভারে রংপুরকে হারাল রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

জানুয়ারি ১, ২০২৬, ১১:৫৪ পিএম

সুপার ওভারে রংপুরকে হারাল রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর সুপার ওভারে রংপুর রাইডার্সকে হারাল রাজশাহী ওয়ারিয়র্স। 

সুপার ওভারের রোমাঞ্চে প্রথমে ব্যাট করতে নেমে এক ওভারে মাত্র ৬ রান সংগ্রহ করে রংপুর। জবাবে মাত্র ৩ বল খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী ওয়ারিয়র্স।

এর আগে নির্ধারিত ২০ ওভারে দুই দলের রান সমান হওয়ায় ম্যাচটি টাই হয়। টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্স ৮ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে। জবাবে রংপুর রাইডার্সও ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ঠিক ১৫৯ রান তুললে লড়াই গড়ায় সুপার ওভারে।

১৬০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুরের শুরুটা আশাব্যঞ্জক ছিল না। ওপেনার লিটন কুমার দাস ১১ বলে ১৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে দ্বিতীয় উইকেটে ডেভিড মালান ও তাওহীদ হৃদয় ১০০ রানের এক অনবদ্য জুটি গড়ে দলকে জয়ের ভিত গড়ে দেন। এই দুই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। অর্ধশতক পূরণের পর ৫৩ রানে আউট হন হৃদয়। কাইল মেয়ার্সকে সঙ্গে নিয়ে মালান লড়াই চালিয়ে যান। মালান শেষ পর্যন্ত ৬৫ রানে এবং মেয়ার্স ১৫ রানে অপরাজিত থাকলেও নির্ধারিত ওভারে জয় নিশ্চিত করতে পারেননি তাঁরা।

এর আগে রাজশাহীর ব্যাটিং ইনিংসে ওপেনার তানজিদ হাসান তামিম সুবিধা করতে পারেননি। ৬ বলে মাত্র ২ রান করে ইনিংসের দ্বিতীয় ওভারেই বিদায় নেন তিনি। ১২ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে রাজশাহীকে শক্ত ভিত গড়ে দেন নাজমুল হোসেন শান্ত ও ফারহান আহমেদ। তাঁদের ৯৩ রানের জুটিটি ভাঙে শান্তর রানআউটে। অধিনায়ক শান্ত ৩০ বলে ৪১ রান করে বিদায় নেন।

শান্ত থিতু হয়ে ফিরলেও মারকুটে ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন ফারহান। ৩৪ বলে এই মাইলফলক ছোঁয়ার পর তিনি ৪৬ বলে ৬৫ রানের কার্যকর এক ইনিংস খেলেন। তবে এই দুই টপ অর্ডার ব্যাটার ছাড়া রাজশাহীর আর কেউই বলার মতো রান করতে পারেননি। মুশফিকুর রহিম ও ইয়াসির আলিদের ব্যর্থতায় শক্ত ভিত পাওয়ার পরও বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় দলটি।

ইএইচ

Link copied!