ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কলকাতা টিম থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

জানুয়ারি ৩, ২০২৬, ১২:১০ পিএম

কলকাতা টিম থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের
ফাইল ছবি

আসন্ন আইপিএল- ২০২৬ মৌসুমকে সামনে রেখে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে মুস্তাফিজকে ছেড়ে দিতে কেকেআরকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

শনিবার বোর্ড সচিব দেবজিত সাইকিয়া এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বর্তমানে যে সামগ্রিক পরিস্থিতি বিরাজ করছে, তার কারণে বিসিসিআই কেকেআরকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছাড়তে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে, কেকেআর যদি বিকল্প কোনো খেলোয়াড় নিতে চায়, বিসিসিআই সেই অনুমতি দেবে।”

গত ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত আইপিএলের মিনি-নিলামে মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় কেকেআর। ওই নিলামে চেন্নাই সুপার কিংস (সিএসকে) ও কেকেআরের মধ্যে মুস্তাফিজুরকে নিয়ে তীব্র দরকষাকষি হয়, যেখানে শেষ পর্যন্ত জয়ী হয় কেকেআর। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ইতিহাসে সর্বোচ্চ দাম পান মুস্তাফিজ।

তবে গত কয়েক দিনে ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে মুস্তাফিজুরকে দলে নেওয়ার বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়ে কেকেআর। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দলটির এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে। এমনকি কেকেআরের সহ-মালিক শাহরুখ খানকেও এ নিয়ে সমালোচনার লক্ষ্যবস্তু হতে হয়।

এদিকে বিজেপি ও শিব সেনার একাধিক রাজনৈতিক নেতা কেকেআর ও শাহরুখ খানের বিরুদ্ধে ‘জাতীয় অনুভূতি’ উপেক্ষা করার অভিযোগ তুলে প্রকাশ্যে কটাক্ষ করেন। শাহরুখকে 'জাতীয় বিশ্বাসঘাতক' হিসেবেও প্রচার করতে থাকেন তারা।

এএন

Link copied!