ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

জানুয়ারি ১৭, ২০২৬, ০৬:৩৩ পিএম

ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর

নোয়াখালী এক্সপ্রেসের পর বিপিএলের এবারের আসর থেকে দ্বিতীয় দল হিসেবে বিদায় নিল ঢাকা ক্যাপিটালস।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকাকে ১১ রানে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। এ জয়ের ফলে ১০ পয়েন্ট নিয়ে শেষ চারে জায়গা করে নিল রংপুর, আর ৯ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে আসর থেকে ছিটকে গেল ঢাকা।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় রংপুর রাইডার্স। দলের দুই ওপেনার ডেভিড মালান ও তাওহিদ হৃদয়ের জোড়া ফিফটিতে এ মজবুত ভিত্তি পায় তারা। উদ্বোধনী জুটিতেই আসে ১২৬ রান। মালান ৪৯ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৭৮ রানের লড়াকু ইনিংস খেলে তাসকিন আহমেদের বলে বোল্ড হন। 

অন্যদিকে ৪৬ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৬২ রানের ঝলমলে ইনিংস খেলেন হৃদয়। শেষ দিকে কাইল মায়ার্স ১৬ বলে ২৪ রান করেন। ঢাকার পক্ষে সাইফউদ্দিন ২টি এবং তাসকিন ও মারুফ মৃধা ১টি করে উইকেট নেন।

১৮২ রানের বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় মোহাম্মদ মিঠুনের দল। ওপেনার আবদুল্লাহ আল মামুন শূন্য রানে ফেরেন এবং উসমান খান ৩১ রান করে সাজঘরে ফেরেন। মিডল অর্ডারে সাইফ ১২ ও অধিনায়ক মিঠুন ২৫ রান করলেও অন্য ব্যাটাররা দ্রুত বিদায় নেন। 

তবে শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিন একাই লড়াই চালিয়ে যান। ৩টি চার ও ৫টি ছক্কায় মাত্র ৩০ বলে অপরাজিত ৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হন অন্য ব্যাটাররা। ইমাদ ওয়াসিম ২০ রান করলেও ঢাকা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রানের বেশি তুলতে পারেনি।

রংপুরের হয়ে নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় নিশ্চিত করেন বোলাররা। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতে নেন রংপুরের ওপেনার ডেভিড মালান। এ হারের ফলে ঢাকার সামনে আর প্লে-অফে যাওয়ার কোনো গাণিতিক সম্ভাবনা অবশিষ্ট রইল না।

ইএইচ

Link copied!