ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নেপালকেও উড়িয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২৬, ০৫:২৫ পিএম

নেপালকেও উড়িয়ে দিল বাংলাদেশ

সাফ উইমেনস ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েদের অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত রয়েছে। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে সাবিনা-কৃষ্ণারা। এই জয়ের ফলে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথমার্ধেই দুই গোলের লিড ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে আজ সোমবার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ১৪ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুনের দারুণ এক গোলে লিড পায় দল। এটি এই টুর্নামেন্টে সাবিনার চতুর্থ গোল। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে জয় নিশ্চিত বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে বাংলার মেয়েরা। দ্বিতীয়ার্ধে লিপি আক্তারের চোখধাঁধানো এক গোলে ৩-০ ব্যবধান নিশ্চিত হয়। অন্যদিকে, নেপালের সব আক্রমণ রুখে দিয়ে গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলি পুরো ম্যাচে বাংলাদেশের ‘ক্লিন শিট’ নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

শীর্ষে বাংলাদেশ সাত দলের এই টুর্নামেন্টে ৩ ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়ে শুভসূচনা করেছিল সাবিনারা। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-৩ ড্র করে তারা। ফলে টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত রইলো লাল-সবুজের দল।

জেএইচআর

Link copied!