ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
শান্ত

গত এক-দেড় বছর ধরে ক্রিকেট ব্যাহত হচ্ছে

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

জানুয়ারি ২৪, ২০২৬, ১০:৪১ এএম

গত এক-দেড় বছর ধরে ক্রিকেট ব্যাহত হচ্ছে

ব্যাট হাতে দারুণ একটি বিপিএল কাটানোর পাশাপাশি রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক হিসেবে শিরোপাও জিতেছেন নাজমুল হোসেন শান্ত। তবে ট্রফি হাতে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অস্থিরতা ও ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে বিপিএল পরবর্তী খেলার সূচি নিয়ে প্রশ্ন করা হলে শান্ত সরাসরি জানান, পরবর্তী সূচি সম্পর্কে তিনি কিছুই জানেন না। বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে কি না, তা নিয়ে যখন অনিশ্চয়তা তুঙ্গে, তখন শান্তর এই মন্তব্য দেশের ক্রিকেটের নাজুক অবস্থাকেই ফুটিয়ে তুলছে।

অনিশ্চয়তা ও মাঠের পরিবেশ মাঠের বাইরের গুমোট পরিবেশ ক্রিকেটে নেতিবাচক প্রভাব ফেলছে উল্লেখ করে শান্ত বলেন, চিন্তা তো একটু হয়ই। ভবিষ্যৎ তো আমরা কেউই জানি না। গত এক-দেড় বছর ধরে আমাদের ক্রিকেট যেভাবে চলছে, বিশেষত বাইরের যে পরিবেশ, তা মাঠের ক্রিকেটকে অনেক ব্যাহত করছে।

বিসিবির প্রতি অনুরোধ সংশ্লিষ্ট মহলের প্রতি সমঝোতার আহ্বান জানিয়ে শান্ত বলেন, যারা দায়িত্বে আছেন ক্রিকেট বোর্ড বা বাইরের যারা আছেন, সবাই মিলে একটু সমঝোতা করে ক্রিকেটটা যেন ঠিকভাবে চালু রাখেন। খেলোয়াড় হিসেবে অনুরোধ করব, আমরা সবাই এখন অনিশ্চয়তার মধ্যে আছি আসলে কী হবে না হবে। সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করলে ক্রিকেটটা আবারও মাঠে সুন্দরভাবে নিয়মিত হবে।

ঘরোয়া লিগ ও বিকল্প টুর্নামেন্ট ঘরোয়া ক্রিকেটের অচলাবস্থা নিয়েও কথা বলেন শান্ত। প্রথম ও দ্বিতীয় বিভাগসহ ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর বিদ্রোহের প্রেক্ষাপটে তিনি বলেন, যদি আমরা বিশ্বকাপে না যাই, সে ক্ষেত্রে ঢাকা লিগের গুরুত্ব অনেক বাড়বে। খেলোয়াড়দের জন্য এত লম্বা সময় বসে থাকা কঠিন। আমি অনুরোধ করব, প্রিমিয়ার লিগ যেন এবার আগের চেয়ে আরও সুন্দরভাবে আয়োজন করা হয়।

এ ছাড়াও বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিতে না পারলে বোর্ডকে একটি মানসম্মত বিকল্প টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেন শান্ত। তিনি জানান, খেলোয়াড়দের খেলার সুযোগ করে দেওয়া এবং মাঠের ক্রিকেটকে সচল রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

জেএইচআর

Link copied!