ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আইএলও কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

ক্রিড়া প্রতিবেদক

ক্রিড়া প্রতিবেদক

এপ্রিল ১২, ২০২৬, ০৩:১১ পিএম

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আইএলও কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

যুব উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিমন্ত্রী অতিথিকে স্বাগত জানান এবং দেশের তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য সরকারের চলমান বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যার ফলে তরুণরা দক্ষতা অর্জন করে স্বনির্ভর হয়ে উঠছে।

তিনি আরও বলেন, কেয়ার গিভিং, মোবাইল সার্ভিসিং এবং ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন কোর্সে যুবকদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে টেকসই কর্মসংস্থান নিশ্চিত করতে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন জানান, কক্সবাজারে আইএলও ও যুব উন্নয়ন অধিদফতরের যৌথ উদ্যোগে পরিচালিত ISEC (Improving Skills and Economic Opportunities for the Women and Youth in Cox’s Bazar) প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।

তিনি বলেন, এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৪৬টি কোর্সে ৭ হাজারেরও বেশি তরুণ-তরুণীর জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

বৈঠকের শেষে উভয়পক্ষ যুব উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

এম জি

Link copied!