ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

যে সমীকরণ মিললে বিশ্বকাপ খেলবে ইতালি

ক্রিড়া প্রতিবেদক

ক্রিড়া প্রতিবেদক

এপ্রিল ১৩, ২০২৬, ০১:৪৬ পিএম

যে সমীকরণ মিললে বিশ্বকাপ খেলবে ইতালি

বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে পড়ার হতাশা এখনো কাটেনি ইতালি জাতীয় ফুটবল দলের। তবে হঠাৎই নতুন এক সম্ভাবনা তৈরি হওয়ায় আবারও আলোচনায় উঠে এসেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

ফুটবল মহলে জোর গুঞ্জন, ফিফা জরুরি ভিত্তিতে একটি বিশেষ প্লে-অফ মিনি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। প্রস্তাবিত এই টুর্নামেন্টে ইউরোপ থেকে দুটি এবং এশিয়া থেকে দুটি দল অংশ নিতে পারে, যেখানে একটি খালি জায়গা পূরণ করা হবে প্রতিযোগিতার মাধ্যমে।

এই সম্ভাবনার মূল কারণ ইরান জাতীয় ফুটবল দলের অনিশ্চিত অবস্থান। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে দলটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যদি শেষ পর্যন্ত ইরানকে নিষিদ্ধ করা হয়, তাহলে বিকল্প দল নির্ধারণে নতুন এই প্লে-অফ আয়োজনের পথেই হাঁটতে পারে ফিফা।

সেক্ষেত্রে বাছাইপর্বে বাদ পড়া কিন্তু ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোই সুযোগ পাবে এই প্রতিযোগিতায়। সেই তালিকায় সবচেয়ে আলোচিত নাম ইতালি, যারা আবারও বিশ্বকাপের মঞ্চে ফেরার আশা দেখছে।

গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, আগামী ৩০ এপ্রিলের মধ্যে ইরানকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়ার সম্ভাবনা এখনো খুব বেশি নয়—প্রায় ১৫ শতাংশের মতো। তবুও বিষয়টি নিয়ে ফিফার ভেতরে আলোচনা ক্রমেই জোরদার হচ্ছে।

সংস্থাটি চাইছে, সম্ভাব্য কোনো পরিবর্তন যেন স্বচ্ছতা ও ন্যায্যতার সঙ্গে সম্পন্ন হয়। সে কারণেই আন্তঃমহাদেশীয় প্লে-অফ আয়োজনকে সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে নতুন করে বিশ্বকাপে সুযোগ মিললে ইতালির কোচিং পজিশনেও চমক আসতে পারে বলে শোনা যাচ্ছে। সব মিলিয়ে অনিশ্চয়তার মধ্যেই নতুন আশায় বুক বাঁধছে আজ্জুরিরা।

এম জি

Link copied!