ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রুবেল হোসেনকে বিদায়ী সম্মাননা দিচ্ছে বিসিবি

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৬, ১০:৫৬ পিএম

রুবেল হোসেনকে বিদায়ী সম্মাননা দিচ্ছে বিসিবি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া পেসার রুবেল হোসেনকে মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকায় মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ পাননি তিনি। তাই তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারকে সম্মান জানাতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে বিসিবি।

আগামীকাল সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে সকাল ১১টায়। ম্যাচটি শুরুর ঠিক আগে রুবেল হোসেনের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে। এ জন্য তাঁকে মাঠে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছে বোর্ড।

এর আগে গত বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রুবেল। সতীর্থ হিসেবে দীর্ঘ সময় এক সঙ্গে খেলা বিসিবি সভাপতি তামিম ইকবাল রুবেলের অবসরের পর তাঁকে শুভকামনা জানিয়েছিলেন। এবার তামিমের নেতৃত্বাধীন বোর্ড রুবেলের এই প্রস্থানকে স্মরণীয় করে রাখতে চাচ্ছে।

উল্লেখ্য, ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রুবেলের। দীর্ঘ ক্যারিয়ারে দেশের হয়ে তিনি ২৭টি টেস্ট, ১০৪টি ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে ১২৯টি, টেস্টে ৩৬টি এবং টি-টোয়েন্টিতে ২৮টি উইকেট শিকার করেছেন এই গতিতারকা। ২০২১ সালে তিনি সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত থাকলেও আন্তর্জাতিক মঞ্চে দীর্ঘ বিরতির পর অবশেষে অবসরের সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় এই ক্রিকেটার।

জেএইচআর

Link copied!