ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার শিরোপা জিতল বেঙ্গালুরু

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

জুন ১, ২০২৬, ০১:৫৩ এএম

কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার শিরোপা জিতল বেঙ্গালুরু

দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জয়ের পথে নেতৃত্ব দিলেন বিরাট কোহলি। তার অপরাজিত ইনিংসে ভর করে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

রোববার (৩১ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টসে জিতে গুজরাটকে আগে ব্যাটিংয়ে পাঠায় বেঙ্গালুরু। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গুজরাট। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে তারা সংগ্রহ করে ১৫৫ রান।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভেঙ্কটেশ আইয়ারকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন কোহলি। আগ্রাসী ব্যাটিংয়ে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বেঙ্গালুরু। ৬২ রানের মাথায় আইয়ার বিদায় নিলেও রান তোলার গতি কমেনি।

এরপর দেবদত্ত পাডিক্কাল আউট হলেও কোহলি দায়িত্ব নিয়ে ইনিংস এগিয়ে নেন। রজত পাতিদারের সঙ্গে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। তবে রশিদ খানের এক ওভারে পাতিদার ও ক্রুনাল পান্ডিয়া ফিরে গেলে কিছুটা চাপে পড়ে দলটি।

সেই পরিস্থিতিতে টিম ডেভিডকে নিয়ে আবারও ইনিংস গুছিয়ে নেন কোহলি। ডেভিড ২৪ রান করে বিদায় নিলেও দুজনের জুটিতে আসে মূল্যবান ৪১ রান, যা বেঙ্গালুরুর জয়ের ভিত গড়ে দেয়।

শেষ পর্যন্ত ৪২ বলে অপরাজিত ৭৫ রানের ঝলমলে ইনিংস খেলে দলকে শিরোপা জয়ের বন্দরে পৌঁছে দেন কোহলি।

দীর্ঘ ১৭ আসরের অপেক্ষার পর ২০২৫ সালে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল বেঙ্গালুরু। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবারও চ্যাম্পিয়ন হয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল দলটি।

এর মাধ্যমে টানা দুই আসরে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জনকারী দলগুলোর তালিকায় নিজেদের নাম লেখাল বেঙ্গালুরু। এর আগে এই কীর্তি গড়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস।

এম জি

Link copied!