ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬
প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাবে কেপ ভার্দে!

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ১, ২০২৬, ১২:২০ পিএম

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাবে কেপ ভার্দে!

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই দারুণ চমক দেখিয়েছে আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। প্রায় সাড়ে পাঁচ লাখেরও কম জনসংখ্যার দেশটি ইতিহাস গড়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। শেষ ১৬-তে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস। তার দাবি, আসন্ন ম্যাচে ১-০ গোলে জয় পাবে কেপ ভার্দে।

আগামী ৪ জুলাই মায়ামির রক গার্ডেন স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। ম্যাচটিকে নিজেদের ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই হিসেবে দেখছে আফ্রিকার দেশটি। সেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাষ্ট্রীয় পর্যায়েও। প্রেসিডেন্ট নেভেস বিশ্বাস করেন, দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকেও হারানো সম্ভব।

আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, ‘আমরা ১-০ গোলে জিতব।’ কঠিন গ্রুপে উরুগুয়ে, স্পেন ও সৌদি আরবকে পেছনে ফেলে শেষ ১৬-তে জায়গা করে নেওয়া কোচ বুবিস্তার দলের সামনে এখন আরও বড় পরীক্ষা। তবে কেপ ভার্দের বিশ্বাস, এই ম্যাচে হারানোর কিছু নেই; বরং বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াই করে নিজেদের অভিষেক বিশ্বকাপকে আরও স্মরণীয় করে রাখাই তাদের লক্ষ্য।

প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি ম্যাচটিকে সম্মানেরও প্রতীক হিসেবে দেখছে কেপ ভার্দে। ম্যাচের আগে লিওনেল মেসিকে দেশটির জাতীয় দলের একটি জার্সি উপহার দেওয়া হবে। সেই জার্সিতে থাকবে আর্জেন্টাইন অধিনায়কের নাম এবং তার বিখ্যাত ১০ নম্বর।

হোসে মারিয়া নেভেস বলেন, ‘লিওনেল মেসি এবং আর্জেন্টিনা জাতীয় দলের বিপক্ষে খেলতে পারা আমাদের জন্য বড় সম্মানের বিষয়।’ তিনি আরও বলেন, ‘মেসি একজন মহান ফুটবলার। কেপ ভার্দেতে তাকে অত্যন্ত সম্মান করা হয়। আমাদের দেশের মানুষের কাছে তিনিই বিশ্বের সেরা ফুটবলার। তিনি বিশ্ব ফুটবলে শ্রেষ্ঠত্ব ও পরিপূর্ণতার প্রতীক। তার বিপক্ষে মাঠে নামা আমাদের জন্য সম্মান, গর্ব এবং জাতীয় দলের জন্য একটি বড় অর্জন।’

মেসির প্রতি গভীর শ্রদ্ধা থাকলেও কেপ ভার্দের জয়ের বিশ্বাসে কোনো ঘাটতি নেই। ছয় লাখেরও কম জনসংখ্যার দেশটি মনে করছে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে তারা ফুটবল ইতিহাসে আরও একটি অবিস্মরণীয় অধ্যায় রচনা করতে সক্ষম হবে।

এএন

Link copied!