ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফরিদপুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের সনদপত্র বিতরণ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

জুলাই ১, ২০২৬, ১১:৫২ এএম

ফরিদপুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের সনদপত্র বিতরণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত “দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করে ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’, ফরিদপুর শাখা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক, ফরিদপুর; মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার, ফরিদপুর; মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার; এস. এস. মাহবুব বিন বাছেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ফরিদপুর; এ. এস. এম. মঈনুল আহসান, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, ফরিদপুর এবং প্রশান্ত কুমার বাড়ৈ, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, ফরিদপুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, ফরিদপুরের উপ-পরিচালক এ. এস. এম. মঈনুল আহসান। সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অভিজ্ঞ প্রশিক্ষকরা সফলভাবে কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে ফ্রিল্যান্সিং একটি অত্যন্ত সম্ভাবনাময় খাত। সঠিক প্রশিক্ষণ ও আত্মনিবেদনের মাধ্যমে তরুণ-তরুণীরা ঘরে বসেই দেশ-বিদেশে কর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি করতে পারে। তিনি আরও বলেন, 'সাফল্য পেতে হলে ধৈর্য ধরে লেগে থাকতে হবে।'

অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ শেষ করা অংশগ্রহণকারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়। সনদপত্র হাতে পেয়ে প্রশিক্ষণার্থীরা তাঁদের অনুভূতি ও অভিজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা এমন একটি যুগোপযোগী ও কার্যকর প্রশিক্ষণ বিনামূল্যে পাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে গ্রহণ করে নিজেদের স্বাবলম্বী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও দেশের সর্ববৃহৎ আইটি প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণ কার্যক্রমের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন, যা তাঁদের মতে অন্য কোনো প্রতিষ্ঠানে পাওয়া যায় না। শেষে দেশের অর্থনৈতিক উন্নয়নে দক্ষ যুবসমাজ অগ্রণী ভূমিকা রাখবে- এই আশাবাদ ব্যক্ত করে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এএন

Link copied!