ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬
জামায়াত আমির

নাগরিক সমস্যার সমাধানে সম্মিলিত উদ্যোগ নিতে হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১, ২০২৬, ১২:৪৯ পিএম

নাগরিক সমস্যার সমাধানে সম্মিলিত উদ্যোগ নিতে হবে

নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর না করে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১ জুলাই) রাজধানীর শেওরাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নাগরিক সমস্যা সমাধান কর্মসূচি শেষে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, পানি, গ্যাস ও জলাবদ্ধতার মতো নানা সমস্যার পেছনে নাগরিকদের অসচেতনতাও দায়ী। তিনি বলেন, নিজেদের গার্বেজ আমরা ড্রেনে ফেলে দিই। সরকার তো প্রতিদিন ড্রেন পরিষ্কার করবে না। সরকার পরিষ্কার করবে, আর নাগরিকদের দায়িত্ব হবে সেটি সংরক্ষণ করা।

তিনি সবাইকে ড্রেনে বর্জ্য না ফেলার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের অসচেতন আচরণই জলাবদ্ধতার অন্যতম কারণ।

বিদ্যুৎ সংকট নিরসনে সরকারের আন্তরিক প্রচেষ্টার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, সরকার, বিরোধী দল ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই এসব সমস্যার দ্রুত সমাধান সম্ভব।

তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও সঙ্গী সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন।

এম জি

Link copied!