ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ১১:৫০ এএম

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় দেশটির মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের ব্যস্ততার মধ্যেও তিনি বিপর্যস্ত মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন এবং নিখোঁজ স্বজনদের খুঁজে ফেরাদের প্রতি বিশেষ সহমর্মিতা প্রকাশ করেছেন।

শনিবার (৪ জুলাই) গ্রাউন্ড নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৬ জুন ভেনেজুয়েলায় স্বল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। এর প্রায় ৪০ সেকেন্ড পর ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্যোগে নিহতের সংখ্যা প্রায় ৩ হাজারে পৌঁছেছে।

এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার জনগণের প্রতি সমবেদনা জানিয়ে মেসি বলেন, ভেনেজুয়েলার সব মানুষের প্রতি আমি অনেক ভালোবাসা পাঠাতে চাই। আমরা জানি তারা এখন কত ভয়াবহ দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সমর্থন জানাতে চাই।

নিখোঁজ স্বজনদের খোঁজে উদ্বেগে থাকা মানুষের কথাও উল্লেখ করেন তিনি। মেসি বলেন, যারা অনেক কষ্টে আছে, যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছে না এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তাদের সবার প্রতি আমি সমর্থন জানাতে চাই।

বার্তার শেষাংশে ভেনেজুয়েলার মানুষের উদ্দেশে শক্ত থাকার আহ্বান জানিয়ে আর্জেন্টাইন এই তারকা বলেন, এখান থেকে ভেনেজুয়েলার সব মানুষের জন্য অনেক শক্তি ও ভালোবাসা রইল।

এম জি

Link copied!