ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০৩:৪৪ পিএম

হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম এবং হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৬৯ শিশু।

রোববার (১২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৬৬৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৪ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৯০ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে ৮৭৯ জন। এ সময়ে নতুন করে ৮৪৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৮৪৩ শিশুকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪৮০ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০০ জন। এদের মধ্যে মোট ৯৪ হাজার ৩৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে ইতোমধ্যে ৯০ হাজার ৬০৫ জন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।

এম জি
 

Link copied!