ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০৩:২৭ পিএম

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

রোববার দেওয়া শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাজনীতির একজন প্রজ্ঞাবান, অভিজ্ঞ, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, দায়িত্ববোধ ও দক্ষতার সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্বও সফলতার সঙ্গে পালন করেছেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমুখী রাষ্ট্র পরিচালনায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শোকবার্তায় তিনি উল্লেখ করেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অবিচল ছিলেন। রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় নানা প্রতিকূলতা, দমন-পীড়ন ও কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি। দৃঢ়তা, প্রজ্ঞা ও নিষ্ঠার সঙ্গে জাতীয়তাবাদী রাজনৈতিক দর্শন ধারণ করে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, গত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তার সাহসী ভূমিকা শুধু বিএনপির ইতিহাসেই নয়, দেশের গণতান্ত্রিক অভিযাত্রারও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

তিনি আরও বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব, বিচক্ষণ রাষ্ট্রনায়ক এবং প্রকৃত দেশপ্রেমিককে হারিয়েছে। তার সততা, প্রজ্ঞা, আদর্শ ও কর্মময় জীবন আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

শোকবার্তার শেষাংশে প্রধানমন্ত্রী মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস দান করার প্রার্থনা জানান। একই সঙ্গে তিনি মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এএন

Link copied!