ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মুনিরের ‘আত্মাসঙ্গী’তে আসিফ ও লোপা

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৭, ২০২২, ০৪:১৩ এএম

মুনিরের ‘আত্মাসঙ্গী’তে আসিফ ও লোপা

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও লোপা হোসেইনের মধ্যে ব্যক্তিগত পরিচয় অনেক আগে থেকেই। লোপা যখন ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় অংশ নেন, তখন থেকেই তার গান ভালো লাগে আসিফের। কিন্তু কখনোই একসঙ্গে গান করা হয়ে ওঠেনি দুজনের।

এদিকে আসিফ তার নিজের প্রোজেক্টে নতুনদের সঙ্গে গান গাইতে সব সময়ই স্বাচ্ছন্দ্যবোধ করেন। সেই ধারাবাহিকতায় ২০১৭ সালে আসিফ তার সঙ্গে একটি গানে লোপাকে রাখার সিদ্ধান্ত নেন।

কিন্তু তার আগেই লোপা তার তৃতীয় একক অ্যালবামের টাইটেল সং গাওয়ার জন্য আসিফ আকবরকে অনুরোধ করেন। আসিফও লোপার কথায় সম্মতি জানিয়ে গান গাইলেন। সেই গান অবশেষে ৫ বছর পর গত ৫ আগস্ট লোপা ও সীরাজুম মুনিরের বিয়েবার্ষিকীতে প্রকাশ পেলো। গানের শিরোনাম ‘আত্মাসঙ্গী’।

‘আত্মাসঙ্গী’তেই প্রথমবারের মতো একসাথে গেয়েছেন আসিফ ও লোপা। গানের কথা ও সুর করেছেন সীরাজুম মুনির এবং সংগীতায়োজন করেছেন জেকে মজলিশ।

লোপার সঙ্গে প্রথম গান গাওয়া প্রসঙ্গে আসিফ আকবর বলেন,‘ সীরাজুম মুনিরের কথা ও সুরে যেমন প্রথম গেয়েছি, অনুরূপভাবে লোপার সঙ্গেও প্রথম গাইলাম। অসাধারণ একটি মেলোডি ঘরানার গান হয়েছে। বহুদিন ডুয়েট গান এমন সুরে পাইনি আমি। গানটি গাইতে যেমন ভালো লেগেছে আমার, রেকর্ডিংয়ের পর শুনেও খুব ভালো লেগেছে আমার। লোপা খুব ভালো গায়, এই গানটিও ভালো গেয়েছে। আশা করি শ্রোতারা গানটি বেশ আগ্রহ নিয়েই শুনবেন।’

লোপা হোসেইন বলেন,‘ আত্মাসঙ্গী গানের কণ্ঠসঙ্গী আসিফ ভাই। তার সঙ্গে গান গাওয়ার স্বপ্ন ছিল। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো, এজন্য আসিফ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। সব শ্রেণির শ্রোতা-দর্শকের কথা ভাবনায় রেখেই গানটি করা। তবে এটাও বলতে চাই, বোদ্ধা শ্রেণির শ্রোতা , যারা অনেকদিন মনেরমতো রোমান্টিক গান শোনেন না, তাদের জন্যও গানটি হবে অনেক ভালো লাগার।

সীরাজুম মুনীর বলেন, ‘যার যার গায়কী ঠিক রেখে একে অন্যের জন্য চমৎকার গেয়েছেন।’ গানটি প্রকাশিত হয়েছে ‘লোপা হোসেইন’ ইউটিউব চ্যানেলে। গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। মডেল হয়েছেন ইমরান-সুস্মিতা।

Link copied!