ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চুয়াডাঙ্গায় এসপি আব্দুল্লাহ্ আল-মামুনের যোগদান

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২২, ০৪:২১ এএম

চুয়াডাঙ্গায় এসপি আব্দুল্লাহ্ আল-মামুনের যোগদান
চুয়াডাঙ্গা জেলায় পুলিশ সুপার হিসেবে গতকাল যোগদান করেন আব্দুল্লাহ্ আল-মামুন। তাকে ফুলেল শুভেচ্ছা জানান সহকর্মীরা-আমার সংবাদ

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে গতকাল আব্দুল্লাহ্ আল-মামুন যোগদান করেছেন। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি বাংলাদেশ পুলিশে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

নবাগত পুলিশ সুপার তার চাকরিকালে নোয়াখালী জেলা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, কুমিল্লা জেলা এবং সর্বশেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

কাঙ্ক্ষিত জনবান্ধন চুয়াডাঙ্গা গড়তে নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জেলার সব রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সাংবাদিক, সুশীল সমাজ, ধর্মীয় নেতা ও সবার সহযোগিতা কামনা করেছেন।

ইতোমধ্যেই জেলা পুলিশ, জেলার সব সদস্য স্বত.স্ফূর্তভাবে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। আব্দুল্লাহ আল-মামুন বিদায়ী পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, বিপিএম-সেবার স্থলাভিষিক্ত হলেন। তিনি সিআইডি, ঢাকায় পুলিশ সুপার হিসেবে বদলি হয়েছেন।

শুভেচ্ছাক্ষণে উপস্থিত ছিলেন মো. আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মো. মুন্না বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) চুয়াডাঙ্গা।

Link copied!