ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পূর্ণিমার উচ্ছ্বাস

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

সেপ্টেম্বর ১৯, ২০২২, ০১:৫১ এএম

পূর্ণিমার উচ্ছ্বাস

শোবিজ তারকাদের অনেকের কাছেই ফেসবুক-টুইটারের চেয়েও বেশি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে ইনস্টাগ্রাম। ছবি ও ভিডিও শেয়ারিংয়ের কারণেই এই মাধ্যমটিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তারকারা। চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমাও বর্তমানে ইনস্টাগ্রামে বেশ সরব।

২০১৫ সাল থেকে এই মাধ্যমটিতে অ্যাকাউন্ড রয়েছে তার। যদিও এই অভিনেত্রী প্রথম ছবি পোস্ট করেন ২০১৮ সালে। এখন পর্যন্ত পূর্ণিমা ইনস্টাগ্রামে ২৮৮টি পোস্ট দিয়েছেন।  ইতোমধ্যেই তার অনুসারী সংখ্যা তিন মিলিয়ন অর্থাৎ ৩০ লাখ পূর্ণ হয়েছে। এ কারণেই ফেসবুক ও ইনস্টাগ্রামে একটি ব্যানার শেয়ার উচ্ছ্বাস প্রকাশ করেছেন পূর্ণিমা।  

এদিকে চলতি বছরের মাঝামাঝি সময়ে বিয়ের খবরে আলোচনায় আসেন পূর্ণিমা। সেরেছেন হানিমুন। শুধু তাই নয়, ইতোমধ্যেই নতুন সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছেন এই অভিনেত্রী।  সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমার নাম ‘আহারে জীবন’।

এটি নির্মাণ করবেন খ্যাতিমান পরিচালক ছটকু আহমেদ। এতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস। আরো অভিনয় করবেন ওমর সানি, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহনূর, সুব্রহ প্রমুখ।

আগামী ১৬ অক্টোবর থেকে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এ সিনেমার শুটিং শুরু হবে। সর্বশেষ পূর্ণিমা নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ এবং ‘জ্যাম’ সিনেমায় অভিনয় করেছেন। দুটি সিনেমাই রয়েছে মুক্তির অপেক্ষায়।

Link copied!