ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পরার্থে ফাউন্ডেশনের পক্ষ থেকে এতিমখানায় কার্পেট বিতরণ

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২৬, ২০২২, ০৩:৩৭ পিএম

পরার্থে ফাউন্ডেশনের পক্ষ থেকে এতিমখানায় কার্পেট বিতরণ

পরার্থে ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত মাদরাসাতুল ইসলামিয়া দারুল উসওয়াহ্, ঢাকার এতিমখানার আবাসিক ছাত্রদের জন্য কার্পেট প্রদান করা হয়। ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি মো. আবু নাহিদের পরিচালনায় ও ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাসান মো. ইউসুফের ব্যবস্থাপনায় উক্ত আয়োজনে পরার্থে ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কাওছার আলি প্রধান অতিথি এবং গ্রামীন ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম ডা. আবু তাহের ও মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাগ্রত যুব সংঘের সহ-সভাপতি মো. লিয়াকত হোসেন, ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার হামিদ হোসাইন আজাদ, মো. শাহীন প্রমুখ।

প্রধান অতিথি এতিমখানার ছাত্রদের উদ্দেশ্যে বলেন, মানবতার কল্যাণে বিভিন্ন কর্মসূচিকে সামনে রেখে কাজ করে যাচ্ছে পরার্থে ফাউন্ডেশন। আজকের আয়োজন তারই অংশ বিশেষ। তিনি বলেন, আমাদের প্রিয় নবী (সা.) নিজেও ছিলেন একজন এতিম। সুতরাং সকল হীনমন্যতা দূরে রেখে নিজেকে সৎ ও দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে পরার্থে সবসময় তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।

এসময় অতিথিরা পরার্থে ফাউন্ডেশনের পাশে থেকে মানবতার কল্যাণে কাজ করার জন্য বিত্তবান মানুষদের প্রতি আহ্বান জানান।

টিএইচ

Link copied!