ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজধানীতে গ্যাস লাইন বিস্ফোরণ: দগ্ধ ৯

মো. মাসুম বিল্লাহ

মে ১, ২০২৩, ০২:৫৯ পিএম

রাজধানীতে গ্যাস লাইন বিস্ফোরণ: দগ্ধ ৯
ছবি সংগৃহীত

রাজধানীর গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় পরিবারের শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা বাজারে গ্যাসের লাইনে কাজ করার সময় লিকেজ থেকে বিস্ফোরণে এই  ঘটনা ঘটে।

সোমবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালে নেওয়া দগ্ধরা হলেন- আব্দুর রহিম (৫০) তার মেয়ে মিম আক্তার (২১) ও তার নাতি আলিফ (২)।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শিশুসহ তিনজন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

এ ঘটনায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে দগ্ধ হয়ে আরও ৬ জন এসেছেন। দগ্ধরা হলেন -মো. সোহেল (৪৮), মেহেদী হাসান (২২), আলী হোসেন (৫২), রাশেদ মিয়া (৩২), শাহারা বেগম (৬৫) ও মিজানুর রহমান (৩২)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি ঢাকা বলেন, গেন্ডারিয়ার ঘটনায় ছয়জন আমাদের এখানে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

আরএস

Link copied!