ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মহাখালীর খাজা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৬, ২০২৩, ০৫:২৬ পিএম

মহাখালীর খাজা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। আগুনের কারণে ভবনটিতে বহু মানুষ আটকে আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ৫৯ মিনিটে মহাখালীর খাজা টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। পরে ধাপে ধাপে আরও ৫টি ইউনিট যোগ দেয় সেখানে। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তাদের সহায়তায় যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী।

তবে আগুন লাগার দেড় ঘণ্টা পরও তা নেভেনি। এ নিউজ লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা ২৫ মিনিট) আগুন নিয়ন্ত্রণে বাহিনীগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, আগুন লাগার পর আমতলী থেকে গুলশান এক নম্বরমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া আগুনের ঘটনাকে কেন্দ্র করে মহাখালী এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে।

আগুন লাগার খবর নিশ্চিত করেন, ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের ১৪ তলা ভবনের ১৩ তলায় আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

অপরদিকে আগুন লাগার পর ওই ভবনে থাকা বহু মানুষকে আতঙ্কে ভবনের ছাদে জড়ো হতে দেখা গেছে। কেউ কেউ আতঙ্কে ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে পাশের ভবনে নামছেন এমন দৃশ্যও দেখা গেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, মহাখালীর খাজা টাওয়ারে এখন আমাদের ১০টি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভবনে বহু মানুষ আটকে আছে। আটকে পড়াদের উদ্ধারে আমরা কাজ করছি।

ফায়ারের এ কর্মকর্তা আরও জানান, এখন পর্যন্ত জানা গেছে ভবনটিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। ভবন থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে উল্লেখ করেন তিনি।

আরএস

Link copied!