ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আরইবির নতুন চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৪, ২০২৪, ০৫:২৪ পিএম

আরইবির নতুন চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব অজয় কুমার চক্রবর্ত্তী-কে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গত ২৭ ডিসেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) চেয়ারম্যান পদে পদায়ন করা হয়।

অজয় কুমার চক্রবর্ত্তী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় বাপবিবোর্ডের সদস্য (প্রশাসন) মো. হাসান মারুফ ও গোপালগঞ্জ পবিসের জেনারেল ম্যানেজার মো. জুলফিকার রহমানসহ বাপবিবো ও পল্লী বিদ্যুৎ সমিতির অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অজয় কুমার চক্রবর্ত্তী ১৫তম বিসিএস এর মাধ্যমে ১৯৯৫ সালে গণপূর্ত ক্যাডারে সহকারী প্রকৌশলী হিসেবে গণপূর্ত অধিদপ্তরে তার কর্মজীবন শুরু করেন।

গণপূর্ত অধিদপ্তরে কাজ করার সময় তিনি খুলনা, বিপিএটিসি, কক্সবাজার, টাঙ্গাইল, রাজশাহী ও ঢাকায় দায়িত্ব পালন করেন। তিনি ২০১২ সালে উপ-সচিব পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করেন। পরবর্তীতে ২০১৯ সালে যুগ্মসচিব পদে এবং ২০২৩ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেন।

এইচআর

 

 

Link copied!