ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ঢাকা-২ আসন

স্বতন্ত্র প্রার্থী ডা. হাবিবুর রহমানের ভোট বর্জন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

জানুয়ারি ৭, ২০২৪, ০৪:২২ পিএম

স্বতন্ত্র প্রার্থী ডা. হাবিবুর রহমানের ভোট বর্জন
ছবি: আমার সংবাদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৭৫ ঢাকা-২ (কেরানীগঞ্জ, কামরাঙীরচর-সাভার একাংশ) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী, ট্রাক প্রতীকের ডা. হাবিবুর রহমানের ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

ডা. হাবিবুর রহমান বলেন, নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে অনিয়ম, ভোটারদের মারপিট, পোলিং এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া এবং নির্বাচনের পরিবেশ অনুকূলে না থাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি। আমার পরিবার ও নেতাকর্মীদের কথা চিন্তা করে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, আমি তো অনেক কেন্দ্রে ঘুরেছি। ভোটারের ভালোই উপস্থিতি রয়েছে। তা ছাড়া গ্রামগঞ্জের ব্যাপার তো। দিনের সব সময় একই রকম ভোটারের উপস্থিতি থাকে না। কখনো বাড়ে কখনো কমে।

উল্লেখ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ড, ঢাকা মেট্রোপলিটন কামরাঙ্গীরচর ও সাভার উপজেলার আমিনবাজার, তেঁতুলঝোড়া ও ভাকুর্তা ইউনিয়ন, কেরানিগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন(হযরতপুর, কলাতিয়া, তারানগর, শাক্তা, রোহিতপুর, বাস্তা এবং কালিন্দী) নিয়ে গঠিত ঢাকা-২, সংসদীয় আসনে রয়েছেন প্রার্থী চারজন। তাহলে - ইসলামী ঐক্যজোটের (মিনার প্রতীক) আশ্রাফ আলী জিহাদী ও জাতীয় পাটির (লাঙ্গল প্রতীক) শাকিল আহমেদ ও আওয়ামী লীগের (নৌকা) অ্যাডভেকেট কামরুল ইসলাম।

এআরএস

Link copied!