ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
কমপ্লিট শাটডাউন

ভারতীয়দের বাংলাদেশে চলাচলে সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৮, ২০২৪, ০৩:১৫ পিএম

ভারতীয়দের বাংলাদেশে চলাচলে সতর্কতা জারি

বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের পরিস্থিতি বিবেচনায় এ দেশে বসবাসরত ভারতীয় নাগরিক শিক্ষার্থীদের চলাচলের ব্যাপারে সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) হাইকমিশনের এক্সের (সাবেক টুইটার) পেজে এই সতর্কতা জারি করা হয়েছে।

ভারতীয় হাইকমিশনের বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিক ও বাংলাদেশে বসবাসরত ভারতীয় শিক্ষার্থীদের ভ্রমণ এড়াতে এবং তাঁদের বাসস্থানের বাইরে চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো জরুরি সহায়তার প্রয়োজন হলে নিচের জরুরি নম্বরগুলোতে হাইকমিশন ও সহকারী হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

বার্তায় যোগাযোগের জন্য বেশ কয়েকটি নম্বরও দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে ঢাকায় ভারতীয় হাইকমিশন ‍+৮৮০১৯৩৭–৪০০৫৯১ (হোয়াটসঅ্যাপ আছে), চট্টগ্রামে সহকারী হাইকমিশন +৮৮০১৮১৪–৬৫৪৭৯৭ ও ‍+৮৮০১৮১৪–৬৫৪৭৯৯, রাজশাহী +৮৮০১৭৮৮–১৪৮৬৯৬, সিলেট +৮৮০১৩১৩–০৭৬৪১১ ও খুলনা +৮৮০১৮১২–৮১৭৭৯৯।

Link copied!