ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দারুস সালাম কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ৩১, ২০২৫, ১২:০৯ এএম

দারুস সালাম কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা

ঐতিহ্যবাহী দারুস সালাম কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকালে রাজধানীর তেজকুনিপাড়ায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় সোসাইটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

সোসাইটির অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি, সভায় উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে সোসাইটির সূচনালগ্ন থেকে যুক্ত প্রয়াত সদস্যদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

সভায় জানানো হয়, সমবায় আইনের বিধান অনুসারে সাধারণ সভা সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিষ্ঠান। আর এর সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব বর্তমান ব্যবস্থাপনা কমিটির।

বার্ষিক প্রতিবেদন থেকে জানা যায়, নিয়মিত নির্বাচন না হওয়ায় জেলা সমবায় কর্মকর্তার নির্দেশে ২০২৪ সালের ২৩ অক্টোবর অন্তর্বর্তীকালীন কমিটি দায়িত্ব গ্রহণ করে। নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর সোসাইটির বিভিন্ন অনিয়ম ও জটিলতা চিহ্নিত করেছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, সোসাইটির সদস্য রেকর্ড হালনাগাদ না হওয়া, রেজিস্ট্রার খাতার অনুপস্থিতি, ‘এ’ ও ‘বি’ ব্লকের মূল্যবান জমির সুষ্ঠু ব্যবস্থাপনায় দুর্বলতা, গুরুত্বপূর্ণ অফিসিয়াল নথিপত্রের অভাব, ৩১.৯৭ একরের মধ্যে মাত্র ৪.৭ একর জমির সিটি জরিপ সম্পন্ন হওয়া এবং বাকি জমির নামে মিসকেস না হওয়া, দীর্ঘদিন ভূমি কর পরিশোধ না করা, চলমান মামলার তথ্য হালনাগাদ না থাকা, ২০১৯-২০ অর্থবছরের পর থেকে কোনো অডিট না হওয়া, HBRI-এর সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে অগ্রগতি না থাকা, বি ব্লকে জমি বরাদ্দের পরও নিরাপত্তাহীনতা, বকেয়া চাঁদা আদায় না হওয়ায় তহবিল শূন্য হয়ে পড়া এবং কার্যক্রম সীমাবদ্ধ হয়ে থাকার মতো সমস্যাগুলো রয়েছে।

সভায় জানানো হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে সাতটি সভা সম্পন্ন করেছে এবং আইনি কাঠামো অনুসরণ করে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি আবিদ ইকবাল। 

উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইফতেখার মোহাম্মদ ওহাবি, যুগ্ম সম্পাদক এমরান দানেশ, সাবেক সভাপতি নাইম আহমেদ খান, ইমরান হোসাইন, সাইফুল আরেফিন খান, খন্দকার নজিবুর রহমান, ইঞ্জিনিয়ার সেলিম, তাহমিনা আক্তার (মিসেস বাতেন), মুশফিকুর চৌধুরী, জয়নাল আবেদিন, আব্বাস মাসুদ, হাফিজুর রহমান, তৌহিদ চৌধুরী, ড. এমরান দানেশসহ আরও অনেকে।

সদস্যরা ভবিষ্যতে আরও স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রসঙ্গত, ১৯৫১ সালে ড. জোহরা কাজীর নেতৃত্বে এই সোসাইটি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ চার দশকের বেশি সময় অব্যবস্থাপনার ছায়া থাকলেও, বর্তমান নেতৃত্বের উদ্যোগে অচিরেই পরিবর্তনের সুফল আসবে বলে সদস্যরা আশাবাদী।

Link copied!