ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নতুন রূপে প্রকাশিত হচ্ছে ইংরেজি দৈনিক ‘দ্য টাইমস অব বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৩১, ২০২৫, ০৭:২৮ পিএম

নতুন রূপে প্রকাশিত হচ্ছে ইংরেজি দৈনিক ‘দ্য টাইমস অব বাংলাদেশ’

আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) থেকে বর্ধিত কলেবরে নতুন লোগো ও ডিজাইনসহ প্রকাশিত হতে যাচ্ছে ইংরেজি দৈনিক ‘দ্য টাইমস অব বাংলাদেশ’।

দেশি-বিদেশি খবরের বিস্তৃত বিশ্লেষণ ও গভীর দৃষ্টিভঙ্গি পাঠকদের জন্য পত্রিকাটি উপস্থাপন করবে।

নতুন সংস্করণে ইংরেজি দৈনিকটি ‘Window to the World’ ট্যাগলাইন ব্যবহার করবে। সংবাদপত্রটি রাজনৈতিক, বাণিজ্যিক বা মালিকানার প্রভাবমুক্ত এবং সম্পূর্ণ স্বাধীন সম্পাদকীয় নীতি অনুসরণ করবে।

দ্য টাইমস অব বাংলাদেশের সম্পাদকীয় বোর্ডের সদস্য এম আবুল কালাম আজাদ বলেন, “সম্পাদকীয় স্বাধীনতা আমাদের মিশনের অবিচ্ছেদ্য অংশ। আমরা স্বচ্ছ, দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি প্রতিবেদন প্রকাশের সিদ্ধান্ত সম্পূর্ণ প্রভাবমুক্তভাবে নেওয়া হয়।”

দৈনিকটির বিষয়বস্তু বিস্তৃত—রাজনীতি, ব্যবসা, খেলা, স্বাস্থ্যসেবা, অপরাধ, প্রযুক্তি, বিনোদন ও সংস্কৃতিসহ বিভিন্ন বিভাগে গভীর বিশ্লেষণ ও তথ্য প্রদান করবে। এছাড়া ব্রেকিং নিউজের পাশাপাশি মাল্টিমিডিয়া কনটেন্ট যেমন ভিজ্যুয়াল স্টোরিটেলিং, টক শো ও ইভেন্ট বিশ্লেষণ পাঠককে সমৃদ্ধ করবে।

সংবাদপত্রটি মুদ্রিত ও অনলাইন উভয় সংস্করণে পাওয়া যাবে। অনলাইন সংস্করণে ই-পেপার সুবিধার মাধ্যমে পাঠক যেকোনো সময় এবং যেকোনো জায়গা থেকে সংবাদ ও ভিজ্যুয়াল কনটেন্ট উপভোগ করতে পারবেন।

একঝাঁক তরুণ সাংবাদিকের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ‘দ্য টাইমস অব বাংলাদেশ’ পাঠকদের জন্য পূর্ণাঙ্গ মিডিয়া অভিজ্ঞতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

ইএইচ

Link copied!