ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ড. মোখলেস উর রহমান

ডিসি পদে লটারি নয়, কঠোর প্রক্রিয়ায় পদায়ন হবে

বিশেষ প্রতিবেদক

বিশেষ প্রতিবেদক

সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৭:৪৬ পিএম

ডিসি পদে লটারি নয়, কঠোর প্রক্রিয়ায় পদায়ন হবে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেছেন, “ভোট সামনে রেখে লটারির মাধ্যমে এসপি পদে পদায়ন করা হলেও মাঠ প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা প্রশাসক (ডিসি) পদে কখনো লটারির মাধ্যমে পদায়ন হয়নি, ভবিষ্যতেও হবে না।”

বুধবার সচিবালয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সচিব বলেন, “সিভিল সার্ভিসে লটারির মাধ্যমে কোনো পদায়ন হয়নি, হবেও না। জাতীয় নির্বাচনে প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তাই স্বচ্ছতার লক্ষ্যে প্রশাসনে রদবদল হয়ে থাকে। তবে লটারির মাধ্যমে ডিসি বা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে পদায়ন বা বদলি হবে না।”

তিনি আরও বলেন, সরকার আগামী নির্বাচনকে একটি রোল মডেল হিসেবে আয়োজন করতে চায়। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জনপ্রশাসন সচিব জানান, “ইউএনওদের বদলির দায়িত্ব বিভাগীয় কমিশনারদের। নির্বাচনের সময় বড় ধরনের রদবদল হয়, যা নির্বাচন কমিশন করে। সেখানে তদবিরের সুযোগ নেই। যাকে যেখানে দেওয়া হবে, তাকে সেখানেই যোগদান করতে হবে।”

তিনি বলেন, “ইউএনওরা হচ্ছেন সহকারী রিটার্নিং অফিসার। এরপর রয়েছেন ডিসি। ডিসি নিয়োগের জন্য জনপ্রশাসন সংক্রান্ত সাত সদস্যের একটি কমিটি রয়েছে। এছাড়া পাঁচ সদস্যের ডিসি সিলেকশন কমিটি আছে। সেখান থেকে ফিট লিস্ট তৈরি হয়। পরে কমিটির মাধ্যমে যাচাই করে ডিসি পদে পদায়ন করা হয়। এটি প্রধান উপদেষ্টা অনুমোদন দেন। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। অর্থাৎ এটি কেবল জনপ্রশাসনের একক সিদ্ধান্ত নয়, আমরা প্রক্রিয়ার একটি অংশ মাত্র।”

ইএইচ

Link copied!