ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নেপালে আটকেপড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৮:৪০ পিএম

নেপালে আটকেপড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন

নেপালে আটক থাকা জাতীয় দলের ফুটবলারসহ সব বাংলাদেশি বর্তমানে নিরাপদ আছেন। পরিস্থিতি শান্ত হলে তারা দেশে ফেরত আসতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক হলেই তারা ফিরতে পারবেন। এটি ভারতের ভেতর দিয়ে আনার কোনো সুযোগ নেই, কারণ তাদের কারও ভারতের ভিসা নেই। তাই আমাদের অপেক্ষা করতে হবে।”

তিনি আরও জানান, “একটি ইতিবাচক বিষয় হলো, বিক্ষোভকারীরা তাদের রাজনীতিবিদদের খুঁজতে হোটেলে গিয়েছিল। সেখানে গিয়ে বাংলাদেশের ফুটবল টিমকে দেখে তারা সম্মানের সঙ্গে সরে গেছে। আমাদের প্রতি তাদের কোনো খারাপ অনুভূতি নেই। তাই আমি মনে করি না কোনো সংকট তৈরি হবে। দূতাবাস সবসময় তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।”

উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “সবকিছু ঠিকঠাক হলে সবাই নিরাপদে দেশে ফিরে আসতে পারবে। এখন শুধু অপেক্ষা করার প্রয়োজন।”

রাশিয়া ও ইউক্রেনের বাফার জোনে বাংলাদেশি সেনা পাঠানোর বিষয়ে জাতিসংঘের অনুমতি লাগবে। তিনি বলেন, “এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতিসংঘ। যুদ্ধবিরতি হলে বাংলাদেশ শান্তিরক্ষায় অংশ নিতে আগ্রহী।”

এছাড়া, বাংলাদেশ-ভারতের মধ্যে পানিবণ্টন চুক্তি নিয়ে নয়াদিল্লিতে অনুষ্ঠিত যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন জানান, “এ বিষয়ে কোনো হালনাগাদ তথ্য আমার কাছে নেই। তথ্য পাওয়ার পর আপনাদের জানানো হবে।”

ইএইচ

Link copied!