ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৪:১০ পিএম

বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে

বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। 

বলেন, যৌথ অভিজ্ঞতা ও সহযোগিতা কাজে লাগিয়ে বাংলাদেশ আরও অগ্রসর হতে পারবে।

শুক্রবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টার-এ আয়োজিত ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন’-এ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

শেখ বশির উদ্দিন বলেন, “আমাদের দুর্বলতা চিহ্নিত করতে হবে। অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি। উৎপাদন ও প্যাকেজিংয়ে চীনের দক্ষতা কাজে লাগালে বাংলাদেশ অনেক ক্ষেত্রে অগ্রসর হতে পারবে। তৈরি পোশাক খাতে আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক হলেও সামগ্রিকভাবে এখনো পিছিয়ে।”

তিনি সড়ক অবকাঠামো ও পরিবহন সক্ষমতা বাড়াতে চীনের সহযোগিতার আহ্বান জানান। 

তিনি বলেন, “প্রতি বছর সড়ক দুর্ঘটনায় যে পরিমাণ মানুষ মারা যায়, তা ভয়াবহ। এ জন্য অবকাঠামো উন্নয়ন ও পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ জরুরি।”

উল্লেখযোগ্যভাবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকল ট্যারিফ ইস্যু নিয়ে আলোচনা করতে আগামী রোববার ঢাকায় আসবে যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধি দল। শেখ বশির উদ্দিন জানান, ট্যারিফের কাঠামোগত রূপ কীভাবে দেওয়া যায় তা নিয়ে আলোচনার প্রস্তুতি চলছে।

ইএইচ

Link copied!