ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ধানমন্ডিতে পরপর চারটি ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১০, ২০২৫, ০৩:৪৪ পিএম

ধানমন্ডিতে পরপর চারটি ককটেল বিস্ফোরণ

রাজধানীর ধানমন্ডিতে সকালবেলায় পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি এবং মাইডাস সেন্টারের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়।

ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, “ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজও পর্যালোচনা চলছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে টানা চারবার বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে তদন্ত শুরু করে।

এর আগে ভোর রাতে রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি সকাল সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’র সামনে ও ভেতরে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। সেখানেও দুটি ককটেল বিস্ফোরিত হলেও কেউ আহত হয়নি।

পুলিশ বলছে, রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনাগুলো একই সূত্রে ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ইএইচ

Link copied!