ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান অবিস্মরণীয়

বিশেষ প্রতিবেদক, ঢাকা

বিশেষ প্রতিবেদক, ঢাকা

নভেম্বর ২০, ২০২৫, ১০:৫০ পিএম

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান অবিস্মরণীয়

সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রফেসর ইউনূস দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যসহ সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যরাই প্রথম প্রতিরোধ যুদ্ধে এগিয়ে এসেছিলেন এবং দীর্ঘ নয় মাসের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত পদক্ষেপে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু হয়। মুক্তিবাহিনী, বিভিন্ন আধাসামরিক বাহিনী ও সাধারণ মানুষও এই আক্রমণে অংশগ্রহণ করেন। এর ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে।”

প্রফেসর ইউনূস আরও বলেন, “ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, শিল্পকারখানায় নিরাপত্তা প্রদানে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অস্ত্র উদ্ধারসহ সকল ক্ষেত্রে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ১৫ মাসে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের অক্লান্ত পরিশ্রম দেশের সার্বিক উন্নতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করেছে।”

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সশস্ত্র বাহিনী দেশের জনগণের সঙ্গে একত্রে কাজ করে দেশকে সুরক্ষিত রাখবে। একই সঙ্গে তিনি সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে গ্রহণ করা সব কর্মসূচির সফলতা কামনা করেন।

ইএইচ

Link copied!