ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ভূমিকম্প: ৮ জরুরি সতর্কবার্তা ফায়ার সার্ভিসের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০৪:৩৩ পিএম

ভূমিকম্প: ৮ জরুরি সতর্কবার্তা ফায়ার সার্ভিসের

বাংলাদেশে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর পাশাপাশি আরও কয়েকবার ছোট ছোট ভূমিকম্পও দেশটির বিভিন্ন এলাকায় রেকর্ড করা হয়েছে। এই ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত হলেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানাচ্ছে, ভূমিকম্প চলাকালীন সময়ে নিম্নলিখিত বিষয়গুলি মেনে চললে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি কমানো সম্ভব

১. ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত না হয়ে শান্ত ও স্থির থাকুন। ভবনের নিচ তলায় থাকলে দ্রুত বাইরে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিন।

২. বহুতল ভবনে থাকলে Drop-Cover-Hold পদ্ধতি অনুসরণ করুন: নিচু হোন, শক্ত টেবিল বা ডেস্কের নিচে ঢুকে খুঁটি শক্ত করে ধরুন। এছাড়া কলামের পাশে বা বিমের নিচে আশ্রয় নিন। সম্ভব হলে বালিশ, কুশন বা এ জাতীয় বস্তু দিয়ে মাথা ঢেকে রাখুন।

৩. ভূমিকম্প চলাকালীন লিফট ব্যবহার থেকে বিরত থাকুন। ভূমিকম্প থামার সাথে সাথে বৈদ্যুতিক ও গ্যাস সংযোগ দ্রুত বন্ধ করুন।

৪. বারান্দা, ব্যালকনি, জানালা, বুকশেলফ, আলমিরা, কাঠের আসবাবপত্র বা ঝুলন্ত ভারী বস্তু থেকে দূরে থাকুন। হাতের কাছে টর্চ, হেলমেট, জরুরি ওষুধ এবং বাঁশি রাখুন।

৫. ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু ভবন, বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিন।

৬. গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামান। ভূকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভেতরেই থাকুন।

৭. একটি ভূমিকম্পের পর আবারও কম্পন হতে পারে। ক্ষতিগ্রস্ত ভবন, ব্রিজ ও অন্যান্য অবকাঠামো থেকে দূরে থাকুন, কারণ পরবর্তী ভূমিকম্পে এগুলো পুনরায় ক্ষতিগ্রস্ত হয়ে প্রাণহানি ঘটাতে পারে।

৮. সকলের সম্মিলিত চেষ্টা ও সচেতনতায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব। জরুরি সেবার প্রয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হটলাইন নম্বর ১০২-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জনগণকে সতর্ক করে বলেছে, আতঙ্কিত না হয়ে প্রতিটি পদক্ষেপ সচেতনভাবে নেওয়া এবং পরিবারসহ নিরাপদ স্থানে অবস্থান করা জীবনের জন্য গুরুত্বপূর্ণ। প্রেস বিজ্ঞপ্তি

ইএইচ

Link copied!