ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক 

নিজস্ব প্রতিবেদক 

ডিসেম্বর ৯, ২০২৫, ১১:৩৬ পিএম

উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের গুঞ্জন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য উপদেষ্টার পদ থেকে তার পদত্যাগের গুঞ্জন উঠেছে।

মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জরুরি প্রেস ব্রিফিংয়ের কথা জানানো হয়। বুধবার বিকেল ৩টায় সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এই ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা।

এদিকে, আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আছে। সেজন্য ইতোমধ্যে এই আসনের ভোটারও হয়েছেন তিনি। ‘সমসাময়িক বিষয় নিয়ে’ এই প্রেস ব্রিফিংয়ের কথা বলা হলেও, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলে গুঞ্জন উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, "উপদেষ্টা পদত্যাগ করবেন কি না সেটি আমার জানা নেই।"

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা সরকারের অন্য যে কোনো পদে থেকে কেউ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

মঙ্গলবার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, "সরকারের উপদেষ্টা বা অন্য যে কোনো পদে থেকে কেউ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। তারা নিজেরা যেমন নির্বাচনের প্রার্থী হতে পারবেন না, এমনকি কোনো প্রার্থীর পক্ষে ভোটের প্রচারেও অংশ নিতে পারবেন না।" 

তিনি আরও বলেন, "নির্বাচনি আচরণবিধি অনুযায়ী সরকারের পদে থেকে নির্বাচনি প্রচারে অংশ নেওয়া যাবে না। প্রচার করা না গেলে তো প্রার্থীও হতে পারবেন না। কাজেই সরকারের কোনো পদে থেকে কেউ প্রার্থী হতে পারবেন না।"

ইএইচ

Link copied!