ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বড়দিন উপলক্ষ্যে ২১ গির্জায় আর্থিক প্রণোদনা দিলো ডিএনসিসি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ০৮:১৮ পিএম

বড়দিন উপলক্ষ্যে ২১ গির্জায় আর্থিক প্রণোদনা দিলো ডিএনসিসি

আসন্ন বড়দিন উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ প্রশাসকের ঐচ্ছিক তহবিল থেকে রাজধানীর ২১টি গির্জায় প্রায় ২০ লক্ষ টাকার আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে।

ডিএনসিসি জানিয়েছে, বড়দিনকে কেন্দ্র করে ধর্মীয় আয়োজন, সামাজিক কল্যাণমূলক উদ্যোগ এবং সম্প্রদায়ের সার্বিক প্রস্তুতিতে এই প্রণোদনা সহায়ক ভূমিকা রাখবে।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বড়দিন উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, শহরের সকল ধর্মের মানুষ যেন নিরাপদে, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে তাঁদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেই পরিবেশ তৈরির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা এই শহরকে বহুসংস্কৃতির একটি মানবিক নগরীতে পরিণত করতে চাই, যেখানে যে কোনো ধর্ম ও সংস্কৃতির মানুষ নির্ভয়ে, নিশ্চিন্তে বাস করতে পারবেন। এভাবেই আমরা এই নগরকে ন্যায্য ও সমতার নগর হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, ডিএনসিসি নাগরিক সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে অত্যন্ত মূল্য দেয়। এরই ধারাবাহিকতায় বড়দিনের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবগুলোতে বাস্তবসম্মত সহায়তা ও সহযোগিতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে ঈদ ও দুর্গাপূজা উপলক্ষেও ডিএনসিসির পক্ষ থেকে বিভিন্ন মসজিদ, মন্দির ও ঈদগাহে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছিল।

জেএইচআর

Link copied!