ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

উপদেষ্টা পরিষদে রদবদল নিয়ে গুঞ্জন নাকচ, দায়িত্বে থাকছেন জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:০৬ পিএম

উপদেষ্টা পরিষদে রদবদল নিয়ে গুঞ্জন নাকচ, দায়িত্বে থাকছেন জাহাঙ্গীর আলম

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মুখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের রদবদলের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না বলে জানা গেছে। 

বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তাঁর পদে বহাল থাকছেন। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদেও কোনো পরিবর্তন আসছে না।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেন, "উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে—এমন কোনো তথ্য আমার জানা নেই।" বিকেলে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে যাওয়ার আগে তিনি এ মন্তব্য করেন।

গত কয়েক দিন ধরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে সরকারের ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা শুরু হয়। গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে জাহাঙ্গীর আলমকে সরিয়ে খলিলুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।

তবে সরকারের একাধিক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র নিশ্চিত করেছে যে, আপাতত এমন কোনো পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি।

সূত্র মতে, মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে উপদেষ্টাদের সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠক হয়। সেখানে আসন্ন জাতীয় নির্বাচন এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হলেও উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের বিষয়টি এজেন্ডায় ছিল না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শরিক দলগুলোর ভিন্নমত এবং বর্তমান পরিস্থিতিতে প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখতেই সরকার এই মুহূর্তে বড় কোনো রদবদলে যাচ্ছে না। ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান নেতৃত্বই তাঁদের কার্যক্রম চালিয়ে যাবেন।

ইএইচ

Link copied!