ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

দায়িত্ব ছাড়ার পর যে ৩ কাজ করবেন ড. মুহাম্মদ ইউনূস

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৬, ১১:৩৭ পিএম

দায়িত্ব ছাড়ার পর যে ৩ কাজ করবেন ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এরপর বিজয়ী দলের হাতে ক্ষমতা তুলে দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জনমনে নানা প্রশ্ন রয়েছে, এরপর তিনি কী করবেন? 

রোববার জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে বৈঠককালে পরবর্তী পরিকল্পনার কথা জানিয়েছেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠককালে আকিয়ে আবে প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন-পরবর্তী সময়ের পরিকল্পনা জানতে চেয়েছিলেন।

জবাবে প্রধান উপদেষ্টা জানান, তিনি নির্বাচন-পরবর্তী সময়ে মূলত তিনটি বিষয়ে লক্ষ্য নির্ধারণ করে কাজ করবেন।

প্রথমত, ডিজিটাল হেলথকেয়ার ডেভেলপমেন্ট বিষয়ে কাজ করবেন, যেন স্বাস্থ্যসেবায় দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের প্রবেশাধিকার বাড়ে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিরা ডিজিটাল পদ্ধতির মাধ্যমে যেন তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার খোঁজখবর রাখতে পারেন, সে ব্যবস্থা করবেন। 

দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরির যে কাজটি তিনি করে চলেছেন, সেটি করবেন। তৃতীয়ত, থ্রি জিরো পদ্ধতি নিয়ে যে কাজ করছেন, সেটি অব্যাহত রাখবেন।

আজাদ মজুমদার আরও বলেন, আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার অত্যন্ত সুসম্পর্ক ছিল। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা তাদের সম্পর্কের স্মৃতিচারণা করেন। আগামী নির্বাচনের পর মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা জাপান সফর করবেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, এই ফাউন্ডেশন বিশেষত ওশিয়ান রিসার্চ নিয়ে গবেষণা করে। তিনি সেখানে একটি কনফারেন্সে যোগ দেবেন এবং এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে কীভাবে সহযোগিতা বাড়ানো যায়, তা নিয়ে কথা বলবেন।

ইএইচ

Link copied!